Category: Uncategorized

  • 2024-11-10

    2024.11.10

    আমি অফিস থেকে বাসায় ফিরার পর থেকেই আমার বাবা মাকে নিয়ে প্রচন্ড গালাগাল দিতে থাকে। এক পর্যায় আমি বিছানা থেকে উঠে গিয়ে পাশের রুমে গিয়ে বসে থাকি ।

    সে সেখানে এসে ও আমাকে নানা রকম কটু কথা শুনাতে থাকে। এ সময় সে আমার হাতে মোবাইল দেখে কিছুটা সংযত হয়। কারন সে বুঝতে পেরেছিল যে আমি তার কথা গুলো রেকর্ড করা শুরু করেছি।

    আমার হাত থেকে মোবাইল নেয়ার জন্য সে কিছুটা ধস্তাধস্তি শুরু করে, যা মোবাইলে গোপনে ধারন করা ভিডিও টি দেখলেই বোধগম্য হয়।

    Video-1 দেখুন

    আমি নিরুপায় হয়ে ,আর নিজের সম্মান, ইজ্জত রক্ষার্থে এগুলো আজ প্রকাশ করতে হচ্ছে।

    মিথ্যার জবাব আজ আমাকে দিতেই হচ্ছে। আমি দোষ করলে শাস্তি মেনে নিতে আমার কোন আফসোস থাকবেনা। কিন্তু মিথ্যা বদনাম মেনে নেয়া মানুষ হিসেবে আসলেই কষ্টকর।

  • 2025.02.04

    রাসেল ভাই, আমি এখনো বুঝতেই পারছিনা কেন এই সংসার ভেঙ্গে যাচ্ছে? আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা এখনো করে যাচ্ছি সংসার টিকিয়ে রাখার জন্য।

    আমি কখনোই চাইনি আমাদের ব্যক্তিগত বিষয়গুলোকে সবার সামনে উপস্থাপন করতে, এজন্য আমি অনেক কিছুই মেনে নিয়ে, গোপন করে নিজেকে কষ্ট দিয়ে হলে ও সংসার রক্ষার সার্থে সহ্য করে গেছি।

    হ্যাঁ, আমি আজকের দিনের ঘটনা প্রবাহ কিছুটা হলেও আঁচ করতে পেরছিলাম। যার জন্য নিজেকে রক্ষার সার্থে যতদুর সম্ভব কিছু প্রমান আমি সংগ্রহ করে রেখেছিলাম নিজের কাছে। এর মধ্যে একটি ভয়েস রেকর্ড আপনার কাছে আমি পাঠিয়ে ছিলাম, যা আমি বিগত ১লা ডিসেম্বর ২০২৪ ইং তারিখে তার বোনের বাসায় ধারন করেছিলাম। জানিনা আপনি পুরোটা শুনেছেন কিনা।

    কি পরিমান জঘন্য হতে পারে একটি মহিলার(বড় বোন) ব্যবহার তা উক্ত রেকর্ড ভালোভাবে শুনলেই বুজতে পারবেন।

    রেকর্ড ২০২৪-১২-০১ -০১

    আমাকে এবং আমার স্ত্রীকে তিনি একা কথাই বলতেই দেননি তাকে বারংবার অনুরোধ করা সত্তে ও। এমনকি তিনি আমাকে হুমকি দেন যে , সবাইকে এখনই ফোন করে বলবেন যে, আমি নাকি তার বাসায় গিয়ে তাদের সবাইকে হুমকি ধমকি দিয়েছে এবং অন্যান্য নানা রকম বিশৃংখলা করেছি।

    পুরো রেকর্ড ২০২৪-১২-০১ টি এখানে আছে একে তাদের সাথে কথা শুরু হতে তাদের বাসা হতে বের হওয়া পর্যন্ত।

    কতটা ভয়ংকর,মিথ্যাবাদী ও প্রতারক হলে এই ধরনের কথা একজন মানুষ উপস্থিত বলতে পারে?

    এদের পুরোটাই মিথ্যা দিয়ে মোড়ানো যা এরা বিয়ের আগে থেকেই করে আসছে।